সেপ্টেম্বরে টানা চার দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

দেশের আকাশে শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওইদিন এক দিনের ছুটি থাকবে।
বিজ্ঞাপন
এর পরদিন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
তবে ২৪ সেপ্টেম্বর সরকারি সাধারণ কোনো ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। ফলে ওইদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আলাদা নিয়মের আওতায় রয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এ উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিয়ে থাকে।
বিজ্ঞাপন
ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নাও থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।
অন্যদিকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে এবং ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা ২৫ ও ২৬ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।








