হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি মাজার জিয়ারত করেন।
বিজ্ঞাপন
জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন রাষ্ট্রপতি। এরপর তার গাড়িবহর সিলেটের হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করার পর দুপুরের দিকে তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার গাড়িবহর চলাচলের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।
সিলেট সফরের অংশ হিসেবে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর শাহপরাণ (রহ.)-এর মাজারেও যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।








