ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে উদ্ধতি করে বলা হয়েছে, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।








