Logo

রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১২
রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। অভিনন্দনের জন্য তাঁকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

বৈঠকে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎকালে দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD