Logo

জাতিসংঘে খলিলের কার্যালয়ের লিগ্যাল অফিসার জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫২
জাতিসংঘে খলিলের কার্যালয়ের লিগ্যাল অফিসার জাইমা রহমান
জাইমা রহমান | ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ থেকে ওই কার্যালয়ের দলে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানকে ‘Legal Officer’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর পেশাগত পরিচয়ে তাঁকে যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার ও আইন-বিষয়ক পেশাজীবী হিসেবে বর্ণনা করা হয়েছে।

সভাপতির কার্যালয়ের তালিকায় বাংলাদেশের আরও কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলিম ‘Deputy Chef de Cabinet’, মোয়াজ্জেম হোসেন ‘Staff Assistant’ এবং জাইমা রহমান ‘Legal Officer’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সভাপতিত্বেই বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ের বিভিন্ন দায়িত্বের মধ্যে আইন, প্রশাসন, রাজনৈতিক বিষয়, মানবাধিকার ও মানবিক বিষয় এবং ডিজিটাল উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একাধিক ক্ষেত্র রয়েছে। জাইমা রহমানের দায়িত্ব আইন-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত।

বিজ্ঞাপন

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁকে পরিবারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বাংলাদেশের কূটনীতিক আব্দুল আলিমের দায়িত্বও গুরুত্বপূর্ণ। তিনি ‘Deputy Chef de Cabinet’ পদে রয়েছেন। সভাপতির কার্যালয়ের অফিসিয়াল তালিকায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের দায়িত্ব আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের কর্মকর্তারা অধিবেশন চলাকালে সভাপতিকে বিভিন্ন প্রশাসনিক, আইনগত, কূটনৈতিক ও নীতিগত কাজে সহায়তা করেন। ৮১তম অধিবেশনের জন্য গঠিত বর্তমান দলে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের একাধিক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD