Logo

মধ্যরাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৪
মধ্যরাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টার দিকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। এর মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি এই বৈশ্বিক মঞ্চে বক্তব্য দেবেন। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বাংলায় বাংলাদেশের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদি আমিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে বুধবার জাতিসংঘ সদরদপ্তরে জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমেয় অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে। সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকের কর্মসূচিও রাখা হয়েছে।

বাংলাদেশের জন্য এবারের অধিবেশন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD