Logo

আবারও সারাদেশে ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু করল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৬
আবারও সারাদেশে ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু করল ইসি
ছবি: সংগৃহীত

আবারও সারাদেশে ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা চিঠিটি বুধবার (২৩ সেপ্টেম্বর) মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন এবং পরবর্তী প্রক্রিয়া শেষে আবেদন ইস্যু ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের যেসব আবেদন আগে জমা পড়েছিল, সেগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং নাগরিকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এক স্থান থেকে অন্য স্থানে আবাসস্থল পরিবর্তন করা ভোটাররা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা আবেদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD