Logo

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪০
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে ঘিরে পরিচালিত শিক্ষা কার্যক্রম, মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, বিদেশে পরিচালিত শিক্ষা কার্যক্রম এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে জানান। বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রান্তিক ও কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম এলাকার বাসিন্দাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে উপাচার্য আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD