প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক সাম্প্রতিক সময়ে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশ তাদের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার বিষয়ে সম্মত হয়।








