শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আর কোনো সুযোগ নেই: হুমায়ুন কবির

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে অবস্থান করে লন্ডনের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার বিষয়টিকেও তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ হাসিনার বিষয়ে এসব মন্তব্য করেন তিনি।
আগামীকাল লন্ডনে অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে—এ বিষয়ে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ কোনো বার্তা দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বিষয়টি যুক্তরাজ্য সরকার আয়োজন করছে না। তবে যেখানে প্রয়োজন, সেখানে বাংলাদেশ বিষয়টি জানাবে। ভারতের অবস্থান থেকে লন্ডনে ভার্চুয়ালি কথা বলার বিষয়টিকে তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘তার (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিয়েছে, দলকেও শেষ করে দিয়েছে, পরিবারকেও শেষ করে দিয়েছে। বাংলাদেশে আর আসার কোনো চান্সই নাই।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা দেশ থেকে বিতাড়িত হন, তাদের ফিরে আসার সুযোগ খুব কম থাকে। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন।
এর আগে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন বক্তব্য এসেছে। তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সেপ্টেম্বরে জানিয়েছিলেন, সরকার শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার অপেক্ষা না করে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায়।
বিজ্ঞাপন
অন্যদিকে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার আপিলের সুযোগ থাকবে কি না, সেটি আগেভাগে বলা সম্ভব নয়; সে ক্ষেত্রে আইনই বিষয়টি নির্ধারণ করবে।








