৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোনে দুঃখপ্রকাশ মন্ত্রীর

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় গ্রাহক আলেয়া খাতুনের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিজ্ঞাপন
বুধবার সকালে মন্ত্রী ভুক্তভোগী গ্রাহককে ফোন করেন। অস্বাভাবিক বিলের কারণে তাকে যে ভোগান্তির মুখে পড়তে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়। বিলে এক মাসে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা উল্লেখ করা হয়।
এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
তবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল ১ হাজার ৯৬৩ টাকা। পরে বিলের ভুল সংশোধন করে প্রকৃত অর্থ নির্ধারণ করা হয় এবং সংশোধিত বিল পরিশোধ করেন আলেয়া খাতুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।








