নতুন কুঁড়ি-২০২৬: শিশু-কিশোরদের আবেদন শুরু ১ অক্টোবর

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞাপন
এ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
অভিনয় বিভাগে থাকছে অভিনয়, আবৃত্তি ও গল্প বলা। বক্তৃতা বিভাগে রয়েছে উপস্থিত বক্তৃতা।
নৃত্য বিভাগে সাধারণ বা মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য এবং দলীয় নৃত্যের আয়োজন থাকছে। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংগীত বিভাগে ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত রাখা হয়েছে। এর মধ্যে ছড়াগানে শুধু ‘ক’ শাখার এবং আধুনিক গানে শুধু ‘খ’ শাখার প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। পাশাপাশি হামদ-নাত ও ক্বিরাতেও অংশ নেওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ক’ শাখায় আবেদন করতে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছরের কম হতে হবে। ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
‘খ’ শাখার ক্ষেত্রে আবেদনের শেষ দিনে প্রতিযোগীর বয়স ১১ বছর থেকে ১৫ বছরের কম হতে হবে। এ শাখাতেও ছেলে-মেয়ে উভয়েই অংশ নিতে পারবে।
ক্বিরাত প্রতিযোগিতা একটি পৃথক শাখায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের বয়স ১২ বছর থেকে ১৭ বছরের কম হতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে।
বিজ্ঞাপন
আবেদনপত্র পূরণ, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন গ্রহণ চলবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।









