আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানে প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানে অংশ নিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথবাহিনীর অভিযান পরিচালনার নির্দেশনা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচএম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, গত মার্চ থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, যৌথবাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রেও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়া মাত্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








