Logo

অবশেষে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৫:৫২
অবশেষে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
ফেরদৌসী আহমেদ মিষ্টি | ফাইল ছবি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন মিষ্টি। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্পিকার ডেকেছিলেন, এজন্য দেখা করেছি।’

সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় তিনি খালি হাতে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটির কয়েকটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘটনাটি নিয়ে ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাড্ডা সেন্টারের হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ মিষ্টি অস্বীকার করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD