ফেরদৌসী আহমেদের পদত্যাগে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আসনটি শূন্য হওয়ার পর তা পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শূন্য আসন পূরণে ইসিকে নির্দেশ
সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় আসন শূন্য হওয়ার পর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসনটি পূরণের জন্য প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।









