Logo

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৮:০২
পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি উল্লেখ করেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্পূর্ণ সচেতন ও স্বেচ্ছায় সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও চিঠিতে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

চিঠির শেষাংশে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান।

এদিন জাতীয় সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন মিষ্টি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও পরে তিনি খালি হাতে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। আমি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছি।’

বিজ্ঞাপন

তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘তদন্ত হোক। বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD