Logo

অবৈধ মদ ও শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ১৯:১২
অবৈধ মদ ও শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
ছবি: সংগৃহীত

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস এবং শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে ঢাকার চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

অভিযানের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—র-ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

শনিবার (৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চারটি দলের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এতে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তরের কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনবিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে র-ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযানে প্রতিষ্ঠানগুলোর মজুতে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত নথিপত্র, পণ্যের বৈধতা এবং সংশ্লিষ্ট শুল্ক, মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করছেন কর্মকর্তারা।

একই সঙ্গে মজুত ও নথিপত্র যাচাইয়ের সময় কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পণ্য আটকের কার্যক্রমও চালানো হচ্ছে। এসব পণ্য অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মজুত, আমদানি ও ক্রয়সংক্রান্ত নথিপত্র এবং কর ও শুল্ক পরিশোধের তথ্য পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD