Logo

সড়ক ছেড়েছেন অটোচালকরা, যান চলাচল স্বাভাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৪:২০
সড়ক ছেড়েছেন অটোচালকরা, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরে তারা সড়ক ছেড়ে দিলে পল্টন থেকে প্রেস ক্লাবমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার কিছু সময় আগে ওই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে অটোরিকশাচালকরা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন বলে জানান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে গাড়ি চালাতে না পেরে তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবরোধের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অটোরিকশাচালকরা বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ করে তারা দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন অটোরিকশাচালকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD