Logo

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৭:৫৮
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া এ কে খান শ্যামল (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কে খান শ্যামল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৫৯৮৩/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

শ্যামলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাইমন রহমান জানান, দুপুরের পর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, শ্যামলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD