ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মাহফুজুর রহমান

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয় দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন মাহফুজুর রহমান মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমান মিতাকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী সড়কে মিছিল করেন।
বিজ্ঞাপন
মামলার নথিতে আরও বলা হয়, ওই মিছিল থেকে বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অভিযোগে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে জনগণকে উদ্বুদ্ধ করতে ষড়যন্ত্র ও প্ররোচনার মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও আনা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। ছয় দিনের রিমান্ড শেষে সোমবার মাহফুজুর রহমান মিতাকে আদালতে হাজির করে পুলিশ।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।








