বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।
মামলাটি গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়নের যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় দায়ের করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার এজাহারে অভিযোগ করা হয়,গত জাতীয় নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে হুমকি দেন। একপর্যায়ে আগিয়া বাজারে তাকে মারধর করে তার টিবিএস মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
তবে এ বিষয়ে পূর্বধলা আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফা মামলাটিকে মিথ্যা দাবি করে জানান, গত কুরবানী ঈদে হাট-বাজারের ইজারা নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল পরবর্তীতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় তা সমাধানও হয়। কিন্তু বিএনপির নেতা কর্মীরা উদ্দেশ্যপ্রণিতভাবে আমাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে যা নিয়ে ইতোমধ্যে আমরা সংবাদ সম্মেলন করে প্রমাণও দিয়েছি। তার পরেও আমাদের নেতা কর্মীদের জামিন না মঞ্জুর করে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই।
বিজ্ঞাপন
জেলা জামায়াতের আমীর ছাদেক আহমেদ হারিছ বলেন, তাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।








