Logo

মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে সুযোগ দিতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১১
মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে সুযোগ দিতে হবে
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখার পাশাপাশি সেখানে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থান নির্ধারণের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শুধু উচ্ছেদ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাস্তা যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের হাঁটার জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে এসব জায়গায় ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, রাজধানীতে গ্রাম থেকে এসে অনেক মানুষ জীবিকার প্রয়োজনে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের জন্য উপযুক্ত ও স্বস্তিদায়ক জায়গা নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের আগে এ সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলা হয়েছিল। নির্দিষ্ট জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দেওয়া হলে সিটি করপোরেশন যৌক্তিক হারে কর পেতে পারে। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি যেন না থাকে, সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।

মিরপুরের উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

সবার প্রতি শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD