Logo

কক্সবাজার আদালতে দুদকের নতুন পিপি অ্যাডভোকেট রশিদুল আলম

profile picture
উপজেলা প্রতিনিধি
টেকনাফ, কক্সবাজার
২৩ নভেম্বর, ২০২৬, ২১:০০
কক্সবাজার আদালতে দুদকের নতুন পিপি অ্যাডভোকেট রশিদুল আলম
ফাইল ছবি।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন টেকনাফের আইনজীবী অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী। তাঁর এ নিয়োগকে ঘিরে কক্সবাজারের আইন অঙ্গনসহ টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আইন পেশায় অভিজ্ঞতা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁর এ নিয়োগকে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা এবং দুর্নীতিসংক্রান্ত আইনি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

টেকনাফের সন্তান হিসেবে অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীর এ অর্জনকে স্থানীয়রা বিশেষ সম্মানের বিষয় হিসেবে দেখছেন। তাঁর নিয়োগে আইনজীবী সমাজ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে নিজের পেশাগত অভিজ্ঞতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

এদিকে, তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন মহলের ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের নতুন অধ্যায়ে সাফল্য কামনা করেছেন।

টেকনাফের মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বে তাঁর পেশাগত সাফল্য স্থানীয় এলাকার সুনাম ও সম্মান আরও বাড়াবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD