Logo

জমাদিউল আউয়ালের তারিখ নির্ধারণে রবিবার বসছে চাঁদ দেখা কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ১২:৫০
জমাদিউল আউয়ালের তারিখ নির্ধারণে রবিবার বসছে চাঁদ দেখা কমিটি
ছবি: সংগৃহীত

পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে রবিবার (১১ অক্টোবর) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বর টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD