Logo

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১১:৫২
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার পর সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাস থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভায় অংশগ্রহণ এবং রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন তিনি। সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় একটি মন্দির পরিদর্শনের কথা রয়েছে তার। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

রাজশিয়ার কর্মসূচি শেষ করে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD