সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
বিমানবন্দর থেকে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের পাশে অপেক্ষা করছিলেন অনেকে। পরে তাঁকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের পথে যাত্রা করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভায় অংশগ্রহণ এবং রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এসব কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।
রাজশাহীতে পৌঁছে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে একটি মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষ করে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচি গুরুত্ব পাচ্ছে। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করবেন তিনি।








