রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মন্দির কমিটির হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
বিজ্ঞাপন
দুপুর ১২টার দিকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে মন্দিরের পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।
মন্দিরে প্রবেশের পর পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে মন্দির কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
বিজ্ঞাপন
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।








