Logo

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: পরিবেশ প্রতিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২০ অক্টোবর, ২০২৬, ১৯:০১
প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: পরিবেশ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রত্যেক ধর্মই মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ধর্ম পালনের ক্ষেত্রে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে। তাই সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সবাইকে উদারতা প্রদর্শন করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড়, দিঘির পাড় ও চকগোনাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আগত পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বিএনপি সরকার সেই সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেবে না।

তিনি আরও বলেন, দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে কিছু নেই। সব নাগরিকের সমান অধিকার রয়েছে। পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD