Logo

ঈদযাত্রায় মানতে হবে ১২ নির্দেশনা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ঈদযাত্রায় মানতে হবে ১২ নির্দেশনা
ছবি: সংগৃহীত

কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।ঢাকা থেকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ১২...

বিজ্ঞাপন

কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

ঢাকা থেকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ১২টি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৪ জুলাই) এসব নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

নির্দেশনাগুলো হলো:

বিজ্ঞাপন

> ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

> ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না।

> ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

> ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে।

বিজ্ঞাপন

> আন্তঃজেলা পরিবহনের যাত্রীগণ বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্য আহ্বান করা হলো।

> ঢাকা মহানগরী হতে দূরপাল্লার রুটপারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

বিজ্ঞাপন

> বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

বিজ্ঞাপন

> সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট সঙ্গে রাখবেন।

> যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন।

বিজ্ঞাপন

> কোনো যানবাহনই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না।

বিজ্ঞাপন

> যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানীর সম্ভবনা থাকে।

> করোনার প্রকোপ ঊর্ধ্বগতি বিধায় পরিবহন চালক ও যাত্রী সবাইকেই যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করে যাতায়াতের জন্য আহ্বান করা হলো।

প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা: ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

 ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD