আ.লীগের নাশকতার মধ্যেও সরকারের ওপর বিশ্ববাসীর আস্থা রয়েছে: মাহদী আমিন

আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সত্ত্বেও গণতান্ত্রিক সরকারের প্রতি বিশ্ববাসী ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার প্রভাব দেশের বিনিয়োগ পরিবেশে পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সহিংসতা ও নাশকতার মধ্যেও আন্তর্জাতিক মহল বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা রাখছে। বিনিয়োগকারীদের আস্থাও তার প্রতিফলন।
তিনি বলেন, ‘দেখুন ফ্যাসিবাদী অপশক্তির নাশকতায় এবং সহিংসতা পেরিয়ে গণতান্ত্রিক সরকারের ওপরে আমরা বিশ্ববাসীর এবং বিনিয়োগকারীদের আস্থা দেখতে পাচ্ছি, এটি তারই বহিঃপ্রকাশ। যে পলাতক রাজনৈতিক অপশক্তি তারা দেশ ছেড়ে কেন পালিয়ে গিয়েছিল? আমরা গত কয়দিনে তাদের যে সহিংসতা দেখেছি দেশে এবং বিদেশে, তাদের যে নাশকতা দেখেছি এবং এটাই প্রমাণ করে কেন ঘৃণিত এবং ধিকৃত অবস্থায় তাদের ফ্যাসিস্ট নেত্রী তার পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা, সংসদ সদস্য এমনকি বাইতুল মোকাররমের খতিব সাহেবসহ যাদের ওনারা নিয়োগ দিয়েছিলেন, সবাইকে কেন চলে যেতে হয়েছিল?’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘সে অবস্থার আজও কোনো পরিবর্তন হয় নাই। আজও বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার আইনের অনুশাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদীর প্রশ্নে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ঐক্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও আন্তরিকতার পরিচয় দিচ্ছে বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি যে অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা দেখেছি সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার জন্য চেষ্টা করা হচ্ছে।’
বিজ্ঞাপন
সরকারের এই অবস্থানের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।








