Logo

হেফাজতের মহাসমাবেশ স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৩, ২৪:৩৯
হেফাজতের মহাসমাবেশ স্থগিত
ছবি: সংগৃহীত

দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, “গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।”

বিজ্ঞাপন

বিবৃতিতে  আরও বলা হয়, “কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD