Logo

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ২৩:৩৭
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এই দুর্ঘটনা ঘটে।  

রবিবার (৩ মার্চ) সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ‘তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান,।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়,। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে নিহতরা বাংলাদেশি। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদেরকে মৃত ঘোষণা করেছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। 

আরএক্স/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD