Logo

টানা ২ সপ্তাহ উত্তরায় যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৪, ২১:৫০
টানা ২ সপ্তাহ উত্তরায় যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ
ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য ১৪ দিন যানজট হতে পারে

বিজ্ঞাপন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য ১৪ দিন যানজট হতে পারে। তাই ওই পথে যাতায়াতকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্।

সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD