Logo

ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৭
ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

দেশের ৪ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। আরো বাড়তে পারে এর মাত্রা। তাই রাজধানী ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকা, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে । এছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বজলুর রশিদ বলেন, “বুধবার বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।”

বিজ্ঞাপন

তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও কেন হিট অ্যালার্ট দেওয়া হলো, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা আগামী দুইদিন বাড়বে। আজ একটু কম হলেও বেড়ে যাবে। তাই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুসারে, ৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়া্স ছাড়িয়ে যেতে পারে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD