Logo

কালবৈশাখী ঝড় নিয়ে ৩ দিনের সতর্কবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৪, ০৭:২৪
কালবৈশাখী ঝড় নিয়ে ৩ দিনের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বুধবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ বজলুর রশিদ সই করা সতর্কবাতায় এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বুধবার (৮ মে) বিকেলে  আবহাওয়াবিদ বজলুর রশিদ সই করা সতর্কবাতায় এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, বুধবার (৮ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসময়  কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার  এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD