Logo

এলপিএলে আইকনিক খেলোয়াড় হিসাবে দল পেলেন মুস্তাফিজ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৪, ০৭:৫০
এলপিএলে আইকনিক খেলোয়াড় হিসাবে দল পেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

ডাম্বুলা লিখেছে, 'বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।'

বিজ্ঞাপন

সামনেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুলাই শুরু হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। তবে তার আগে অনুষ্ঠিত হবে নিলাম আর নিলামের পূর্বেই মুস্তাফিজুর রহমানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে ফ্যাঞ্চাইজিটি। ডাম্বুলা লিখেছে, 'বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।'

বিজ্ঞাপন

সম্প্রতি ডাম্বুলা ফ্যাঞ্চাইজিটির মালিকানায় পরিবর্তন হয়েছে। এই ফ্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। গত আসরে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। ডাম্বুলা অরা এখন নাম বদলে রেখেছে ডাম্বুলা থান্ডার্স।

বিজ্ঞাপন

এলপিএলের এবারের নিলামে নাম লিখিয়েছেন ২৪ দেশের ৫০০’র বেশি নামি-দামি সব তারকা ক্রিকেটার। এর মধ্য থেকে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD