Logo

২ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৪, ০৫:১২
২ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি
ছবি: সংগৃহীত

বুধবার (১৫ মে) বিকেলে এ সতর্কবার্তা দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেলে এ সতর্কবার্তা দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

আরেক পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগসহ কিশোরগঞ্জ,টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে)  সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

শুক্রবার (১৯ মে) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD