Logo

৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ২৩:২৮
৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।”

বিজ্ঞাপন

এবারের ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে)  বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামীকাল (২৯ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’-এর আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।” 

বিজ্ঞাপন

এর আগে, নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৪১২ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ মে দিনগত রাত ১২টা থেকে ৩০ মে রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৮ মে দিনগত মধ্যরাত ১২টা থেকে ২৯ মে রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুধবার ৯০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD