Logo

তৃতীয় ধাপে ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৪, ০৪:২১
তৃতীয় ধাপে  ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

বুধবার (২৯ মে) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সিইসি।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম বা বেশি ভোট পড়েছে। ভোট কাস্টিংয়ের প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

বুধবার (২৯ মে) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সিইসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসি বলেন, “৮৭ উপজেলায় মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে ১৬ উপজেলায়। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে যথেষ্ট তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আর একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD