Logo

হজ শেষে বাড়ি ফেরার পথে ৪ হাজি আহত

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০৪:২৩
হজ শেষে বাড়ি ফেরার পথে ৪ হাজি আহত
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরে একসঙ্গে বাড়ি ফিরছিলেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ হাজিসহ ৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২২ জুন) হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, ঢাকা থেকে ৪ হাজিকে নিয়ে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। নারায়নডহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ হাজিসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত হাজী মো. কাসেম মিয়া জানিয়েছেন, তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। হজ শেষে দেশে ফিরে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, দুর্ঘটনায় আহত এক হাজির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD