Logo

চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ার আলমগীর এগিয়ে, বিজয়ী ঘোষণার অপেক্ষা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫০
চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ার আলমগীর এগিয়ে, বিজয়ী ঘোষণার অপেক্ষা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রাথমিক কেন্দ্রভিত্তিক ফলাফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করার অপেক্ষা চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ১৪০টি কেন্দ্রে মোট ৯০০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ পুরো দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হওয়ায় প্রাথমিক ফলাফলের তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফটিকছড়িতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ১৯৭, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

বিজ্ঞাপন

কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে দেখা গেছে, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের নিজ কেন্দ্র পাইন্দং শ্বেতকুয়াতেও ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। এখানে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৩২ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬৬ ভোট।

এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আরা (হরিণ)।

বিজ্ঞাপন

বেসরকারি প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, সরোয়ার আলমগীর বেশিরভাগ কেন্দ্রেই এগিয়ে রয়েছেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর বিজয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা জোরালো।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD