ঢাকা-৮: ছয় কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগের কমিশনার কার্যালয়ে গিয়ে এই অভিযোগ জানান।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান জানান, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে। এ সময় তাদের এজেন্টদের আটকে রেখে বাতিল ভোটগুলোকে বৈধ হিসেবে গণ্য করার চেষ্টা করা হচ্ছে, যা ফলাফলে প্রভাব ফেলছে।
তিনি অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের কাগজ প্রাপ্ত হলেও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে এবং ভোটকেন্দ্র থেকে সংশ্লিষ্টদের বের হতে দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
শাহিন আহমেদ খান আরও জানান, পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও বিএনপির সমর্থকরা ফল প্রকাশে বাধা দিচ্ছেন।








