Logo

নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৮
নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। আসনে মোট ১১০টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৫৩৮ ভোট।

বিজ্ঞাপন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৩৮ ভোট। অর্থাৎ ঘোষিত ৪১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১৮ হাজার ৭৩২ ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মোহাম্মদ শিশির মনির তার ফেসবুক অ্যাকাউন্টে নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলের শুভেচ্ছা।”

বিজ্ঞাপন

নাছির উদ্দিন চৌধুরী হাওড়াঞ্চলের তুমুল জনপ্রিয় নেতা। ছাত্রজীবনে সিলেট শহরে আইয়ূব খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনায় পূর্ব পাকিস্তান পুলিশের হাতে আটক হন। তখন তিনি সিলেট এমসি কলেজের ছাত্র সংসদ সভাপতি ছিলেন। পরে মৌলভীবাজার সরকারি কলেজে ভর্তি হয়ে আবারও ছাত্র সংসদে নির্বাচিত হন। এছাড়া তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

নাছির উদ্দিন চৌধুরী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা ভাতাসহ কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করেননি এবং সবসময় জানিয়েছেন, ভাতা খাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তার মতে, দেশ স্বাধীন করাই তার বড় অর্জন। মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি কোনো প্রচেষ্টা করেননি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD