Logo

রাজশাহীর ছয় আসনে গড়ে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৬
রাজশাহীর ছয় আসনে গড়ে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে গড়ে ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ হার পোস্টাল ব্যালটের হিসাব ছাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান।

বিজ্ঞাপন

আসনভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ৭৬ শতাংশ ভোট পড়েছে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে। আর সবচেয়ে কম ৬১ শতাংশ ভোট পড়েছে রাজশাহী-২ (সদর) আসনে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন, ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর): ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর): ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন, ভোট পড়েছে ৭৬ শতাংশ। রাজশাহী-৪ (বাগমারা): ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন, ভোট পড়েছে ৬৭ শতাংশ। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন, ভোট পড়েছে ৭৩ শতাংশ।

বিজ্ঞাপন

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ছয়টি আসনের সম্মিলিত গড় ভোটের হার ৭০ দশমিক ৩৩ শতাংশ, যা পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD