Logo

চুয়াডাঙ্গা-১: ১১১ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা এগিয়ে

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৮
চুয়াডাঙ্গা-১: ১১১ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা এগিয়ে
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ১১১টির প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ‘দাড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৩৫ ভোট পেয়েছেন।

এর বিপরীতে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ২১২ ভোট। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

চূড়ান্ত ফলাফলের জন্য বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হওয়ার অপেক্ষা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সব কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD