Logo

চুয়াডাঙ্গার দুই আসনেই জামায়াত প্রার্থীদের জয়

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৯
চুয়াডাঙ্গার দুই আসনেই জামায়াত প্রার্থীদের জয়
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (রাত) ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-১ আসন: চুয়াডাঙ্গা-১ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৪৮ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পোস্টাল ভোটের হিসাবে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৪১ ভোট, ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৮১১ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৯ ভোট।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-২ আসন: চুয়াডাঙ্গা-২ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৭ হাজার ২১২ জন। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৭৮ শতাংশ। পোস্টাল ভোটে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৫৮৯ ভোট, ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ ভোট।

ফল ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ কামাল হোসেন বিজয়ী ও পরাজিত সব প্রার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD