Logo

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩২
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ক্যাম্পের ই-ব্লকে আগুনের সূত্রপাত হয়।

রাত সাড়ে ৩টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD