Logo

কোপার কোয়ার্টার ফাইনালে ভিনির বিকল্প কে?

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০৪:০৯
কোপার কোয়ার্টার ফাইনালে ভিনির বিকল্প কে?
ছবি: সংগৃহীত

। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর স্পেন-মেক্সিকোর বিপক্ষে গোলও করেছিলেন ১৭ বছর বয়সী এই তরুণ।

বিজ্ঞাপন

কোপার চলতি আসরের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপার চলতি আসরের শেষ কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। লাস ভেগাসে এদিন শুরুর একাদশে ভিনির পরিবর্তে তরুণ তারকা এন্ড্রিককে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

বিজ্ঞাপন

দরিভাল জানান, আমরা অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। কিন্তু আমরা এমন একজন খেলোয়াড় পেয়েছি যে উদীয়মান। (ব্রাজিল দলে খেলার) সুযোগ খুঁজছে। হয়তো এটাই এন্ড্রিকের দারুণ সময়। আমরা সবসময় বলেছিলাম, এন্ড্রিককে নিয়ে তড়িঘড়ি করতে চাই না এবং সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

তাই বলার অপেক্ষা রাখে না, আগামীকালের ম্যাচে এন্ড্রিককে শুরুর একাদশে দেখা যাবে রাফিনহা-রদ্রিগোর সঙ্গে। এর আগে চলতি বছরে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন এন্ড্রিক। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর স্পেন-মেক্সিকোর বিপক্ষে গোলও করেছিলেন ১৭ বছর বয়সী এই তরুণ।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD