Logo

ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ০১:২৬
ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে: রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে তিনি এসব কথা বলেন

বিজ্ঞাপন

ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।

রবিবার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিজভী বলেন, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজীর আর আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল হয়েছে। শুধু মাত্র সরকারের আশ্রয়ে এসব করেছেন তারা।

তিনি বলেন, গোটা জাতিকে আজ বিভক্ত করা হয়েছে। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে। দেশের জমিদারতন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয়।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD