Logo

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৩:০০
বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড
ছবি: সংগৃহীত

এবারের সংগ্রহ মৌসুম শেষে মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল কেনা হয়েছে, যা এতদিনের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সংগ্রহ মৌসুম শেষে মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল কেনা হয়েছে, যা এতদিনের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৮ আগস্ট) মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর লক্ষ্য ছিল ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ। তবে এর বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে বর্তমানে গুদামে ধান-চাল ও গম মজুত রয়েছে ২০ লাখ ৫০ হাজার টনের বেশি।

এবার ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ চলেছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হয়েছে, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকার প্রতিবছর ধান-চাল সংগ্রহের মাধ্যমে বাজারদর নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এসব খাদ্যশস্য ব্যবহার করা হয় খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, টিসিবির ফ্যামিলি কার্ডে বিক্রি, অতিদরিদ্রদের সহায়তা এবং জরুরি ত্রাণ সরবরাহের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD